রাজধানীতে অটোরিকশার ধাক্কায় শিশুশিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৪ ১১:৩৯:৫৮
রাজধানীর জুরাইনে অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার (৭) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে তার সঙ্গে থাকা ফাইজা নামের এক মাদ্রাসাছাত্রী আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মারিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. জুলফিকার জানান, জুরাইনের আশরাফ মাস্টার স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত মারিয়া। সকালে তার এক বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার সময় একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই আহত হয়। তাদের মধ্যে পরে মারিয়ার আঘাত ছিল গুরুতর। আহত অপরজনকেও শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসক।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













