প্রশ্নফাঁস: মাউশি কর্মকর্তাকে বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৪ ১৯:৪৫:১৭
প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২১ আগস্টের আদেশটি বুধবার (২৪ আগস্ট) প্রকাশিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দীকির সই করা আদেশে বলা হয়, চন্দ্র শেখর হালদারের বিরুদ্ধে মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ রয়েছে। এ অভিযোগে লালবাগ থানায় গত ১৪মে একটি মামলা দায়ের করা হয়। এরপর গত ২৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(২) ধারা অনুযায়ী চলতি বছরেরর ২৫ জুলাই থেকে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে প্রচলিত নিয়মে সাময়িকভাবে বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














