করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৮
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৫ ১৬:৫১:৩৭
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২৫৮ জনের করোনা শনাক্ত হয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত দেশে ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন। মারা গেছেন ২৯ হাজার ৩২০ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














