বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের মধ্যে চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৫ ১৭:০৯:৪৪
কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক লিমিটেড। পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাছের। সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক।
পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব এসএমই নরেশ চন্দ্র বসাক এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














