যেখানে পাওয়া যাবে সেখান থেকে তেল আনা হবে: সালমান এফ রহমান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৫ ১৭:১০:৫৯
যেখান থেকে তেল পাওয়া যাবে, সেখান থেকে আমদানি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে আমদানি বিল পরিশোধ বিষয়ে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
সালমান এফ রহমান জানান, রাশিয়া থেকে খাদ্য, সার আমদানির ওপর নিষেধাজ্ঞা নেই। তাই ডলারে এসব পণ্য আমদানি-রফতানিতে সমস্যা নেই।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ওষুধ সংকট বাড়ছে। সেখানে ওষুধ রফতানি নিয়ে আলোচনা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














