বার্জার পেইন্টসের ২৭০ লভ্যাংশ ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৩-১৫ ১০:০৫:৪০
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্রে আও জানা গেছে, এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। এ নিয়ে আলোচিত বছরের জন্য কোম্পানিটি চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে ৩৭০ শতাংশ।
সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১৮৬ টাকা ৪২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













