আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ২১ মার্চ
প্রকাশ: ২০১৬-০৩-১৫ ১০:৫০:১৪
আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা। ওইদিন বিকেল ৫টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৭ টাকা ৫৩ পয়সা।
ব্যাংকটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













