শেখ হাসিনার কর্মী হিসেবেই কাজ করবো: সম্রাট

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৬ ১৯:০৬:১০


ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেছেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‘আপনি তো বহিষ্কৃত রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী’ সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা সময় বলে দেবে। আমি বহিষ্কৃত কি না জানি না।

এর আগে দুপুরে জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন সম্রাট।

এম জি