হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৭ ১৭:৩২:৫৫


হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মারা যাওয়া সাদ্দাম মিয়া উপজেলার নোয়াগড় গ্রামের করিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ শিকারের জন্য হাওরে যান সাদ্দাম মিয়া। এসময় বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে বজ্রপাত হলে সাদ্দাম মিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে সরকারি সহায়তা প্রদানের কার্যক্রম চলছে।

এম জি