পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৮ ১০:৩০:৪৬
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন আকন্দ (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। জালাল উদ্দিন আকন্দ উপজেলার গণ্ডগ্রাম পূর্বপাড়ার মৃত পোকরা আকন্দের ছেলে।
শনিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভাতিজা এনামুল হক জানান, তার চাচা জালাল উদ্দিন আকন্দ শনিবার সন্ধ্যা ৭টার দিকে হ্যাচারি থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। হ্যাচারীর সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দিনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থাায় তিনি মারা যান।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













