পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৮ ১৫:৪৬:৪৫


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে বিএনপি ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির।

উপজেলা বিএনপির সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া জানান, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধিসহ ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিকেল ৩ টা থেকে পীরগঞ্জ পৌর শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়।

এদিকে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব জানান, ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে পীরগঞ্জ পৌর শহরে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সাথে সকল প্রকাল সভা ও সমাবেশ, মিছিল মিটিং এবং লোক সমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এম জি