আরও ২১৭ জনের করোনা শনাক্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৮ ১৬:৫৮:৪২
গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে।
রোববার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি মতে করোনার শুরু থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। এছাড়া একদিনে ২৯৯ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














