ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২৮ ১৭:৩২:৩৯
ডেপুটি স্পিকার হলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। তিনি পাবনা থেকে নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য।
রোববার (২৮ আগস্ট) বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
শামসুল হক টুকু পাবনা থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














