হবিগঞ্জের ২৪ চা বাগানে কাজে ফিরেছেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৯ ১০:৩২:১৩


টানা কয়েকদিনের কর্মবিররিত মাধ্যমে মজুরি সমস্যা সমাধানের পর কাজে ফিরেছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানে শ্রমিকরা।আজ সোমবার (২৯ আগস্ট) ভোর থেকে দলে দলে চা বাগানে আসতে শুরু করেন তারা। এতে করে প্রাণচঞ্চল হয়ে উঠেছে চা বাগানগুলো।

দেখা যায়, মজুরি বাড়ায় শ্রমিকদের মাঝে আনন্দ বিরাজ করছে। বাগানে উৎসাহ নিয়ে কাজ করছেন তারা। সকাল থেকে দারাগাঁও, রশিদপুর, চান্দপুর, ফয়জাবাদসহ জেলার সবগুলো বাগানে কাজ শুরু করেন তারা। এর আগে এতো দিন কাজ ছাড়া থাকেননি শ্রমিকরা। আন্দোলন চলাকালে কাজে না থাকলেও মন পড়েছিল বাগানে।

এর আগে দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। অবশেষে প্রধানমন্ত্রী তাদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিলে সোমবার থেকে তারা পুরোদমে কাজে ফিরে যান।

এনজে