ব্যাংক এশিয়ায় নতুন চেয়ারম্যান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৯ ১৮:৩৩:১০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়ায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে রোমো রউফ চৌধুরী।

সোমবার (২৯আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই তথ্য মতে, রোমো রউফ চৌধুরী ২০০৪ সালে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ব্যাংকটির ৪৭৯ তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকটির একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন উদ্যোক্তা পরিচালক। তিনি র‌্যানকন গ্রুপেরও চেয়ারম্যান। লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক পাস করেছেন। তরুণ উদ্যোক্তার এ গ্রুপের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

শেয়ারহোল্ডারদের সর্বশেষ ৩১ডিসেম্বর সমাপ্ত বছরের ১৫ শতাংশ অর্থাৎ ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল ব্যাংক এশিয়া। বর্তমানে ব্যাংকটিতে ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে। কোম্পানিটির শেয়ার আজ সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ২০ টাকা ৩০ পয়সায়।

এএ