ভেজাল চাল বিক্রি, ২ অসাধু ব্যবসায়ীকে জরিমানা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৯ ২০:০৮:৪৪
দিনাজপুর বোচাগঞ্জে পৃথক দুটি অটো রাইস মিলে ভেজাল চাল পাওয়ার অভিযোগে ২ লাখ টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর।
সোমবার দুপুরে বোচাগঞ্জের সালেহা অটো রাইস মিলের মালিক আলম খানকে ২৮ চালের বস্তায় বি-২৯ চাল মোড়কজাত ও বাজারজাত করে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের অপরাধে ১ লাখ টাকা ও তুলাই অটো রাইস মিলের মালিক নাজির আহম্মেদকে ২৮ চালের বস্তায় নামের পরিবর্তে জিরাসাইল লেখে মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে ১ লাখ টাকা করে ২ জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, দুটি অটো রাইস মিল দীর্ঘদিন ধরে ২৮ চালের বস্তায় ২৯ চাল ঢুকিয়ে বাজারজাত করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন, অটো মিল দুইটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













