মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে
বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৯ ২১:১৩:২৯
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের বাবলু শেখের ছেলে তরিকুল ইসলাম ও একই উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসীর উদ্দীন জানান, তরিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে জেলার কোটালীপাড়া উপজেলা থেকে গোলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে গোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তরিকুল ইসলাম নিহত হন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত অপূর্ব রায়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













