ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা ২৩ মার্চ
প্রকাশ: ২০১৬-০৩-১৬ ১১:৪৪:০২
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। এইদিন বিকেল ৩টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন১৯(১) অনুযায়ী সভাটি করবে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেয়। যার ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
ওই সময় ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৫ পয়সা। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দিয়েছিল ১৯ টাকা ৮৫ পয়সা।
গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর,১৫) ব্যাংকটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছিল ৩ টাকা ০৪ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













