এলকো ওয়্যারস্ এ্যান্ড কেবলস’র জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৩ ২০:৩৩:০২
এলকো ওয়্যারস্ এ্যান্ড কেবলস্ লিমিটেড এর জাতীয় বিক্রয় সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর পূর্বাচলে অবস্থিত ক্যাডেট কলেজ ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিক্রয় পরিসেবার মান আরও উন্নত করা ও বাজার বৃদ্ধিকল্পে করণীয় পদক্ষেপ সহ অন্যান্য গুরুত্বপূর্ন বিষয়ে সম্মেলনে আলোচনা করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান রনদেব দাশগুপ্ত, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মাহমুদ মতিন। আরও উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক (অর্থ) মোঃ গোলাম মোরশেদ রাসেল, পরিচালক মোঃ কামাল হোসেন মজুমদার ডলার, নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপনন) সাফকাত শহীদ মোহাম্মাদ খৈয়াম, নির্বাহী পরিচালক ডিএম আবু বকর সিদ্দিক, স্পন্সর শেয়ারহোল্ডার আবতাহি ইসলাম অমিত, কোম্পানীর সিওও মোঃ শাহরিয়ার মাহমুদ সহ ডিজিএম শেখ আব্দুল হাফিজ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কোম্পানীর বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধি সহ উচ্চ পদস্থ কর্মকর্তাগন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














