দুর্গাপূজায় রপ্তানির সুযোগ

ইলিশ যাচ্ছে ভারতে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৫ ১৬:৪৮:০৩


ইলিশ ছাড়া যেন জমে না বাঙালির উৎসব আয়োজন। সুস্বাদু এ মাছের বাহারি পদ আর ম ম গন্ধ বাঙালির রসনা বিলাসে চাই-ই চাই। আসছে দুর্গাপূজায়ও ভোজন আয়োজনে বাড়তি আনন্দ যোগ করবে ইলিশ।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই পূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সর্বোচ্চ ৫০ টন করে মোট ৪৯টি প্রতিষ্ঠানকে এই রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অনুমোদন কার্যকর থাকবে।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি শাখা থেকে রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

অনুমোদনের চিঠিতে বলা হয়, সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রফতানির এ অনুমতির মেয়াদ শেষ হবে। সরকার প্রয়োজন মনে করলে রফতানির এ আদেশ যেকোনো সময় বন্ধ করতে পারবে।

সানবিডি/এমআর