তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা শনিবার
প্রকাশ: ২০১৬-০৩-১৭ ১০:২৭:৪১
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর দেড় টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ি এই সভাটি করবে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা।
এই কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













