বিএসসিসিএলের নতুন এমডি আজম আলী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৬ ০৯:২৩:৩২
পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আজম আলী। এর আগে তিনি বিটিসিএলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (পিঅ্যান্ডডি) হিসেবে কর্মরত ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
আলোকে সম্প্রতি এর আগে তিনি মো. আজম আলী ১৯৯১ সালে বিসিএস দশম ব্যাচে টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে বিটিটিবিতে (বর্তমানে বিটিসিএল) যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, মিসর, তুরস্ক, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিটিসিএল, টেলিযোগাযোগ অধিদপ্তর ও বিএসসিসিএলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের বিভাগীয় প্রকৌশলী হিসেবেও নিযুক্ত ছিলেন। —বিজ্ঞপ্তি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














