‘ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না আ.লীগ’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৬ ১৭:৩৮:৪৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন ঘিরে ভারতের সমর্থন চাইতে পারেন প্রধানমন্ত্রী। কারণ প্রতিবেশী ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সেচ্ছ্বাসেবক দলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে গত ১৫ বছরে বর্হিবিশ্বে বাংলাদেশের স্বার্থ রক্ষা দুরূহ হয়ে পড়েছে। মিয়ানমার বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করলেও কেবল প্রতিক্রিয়া ছাড়া কোনও ব্যবস্থা নেয়নি।
নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ছিল বেআইনি। এই কমিশন মানে না বিএনপি। নির্বাচন কমিশন কী বললো তাতে কিছু আসে যায় না।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী প্রতিবারই ভারতে যাওয়ার আগে দেশবাসীকে অনেক আশা দিয়ে যান। কিন্তু এর কোনোটাই হয় না। কারণ আমাদের পররাষ্ট্রনীতি খুবই দুর্বল। এই নতজানু পররাষ্ট্রনীতির ওপর নির্ভর করে তারা জনগণ ও রাষ্ট্রের চাহিদা মতো কোনও চুক্তি বা কাজ করতে পারে না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














