জাতির পিতার প্রতিকৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্বা নিবেদন

প্রকাশ: ২০১৬-০৩-১৭ ১৫:৪৩:২৪


JNUআজ ১৭ই মার্চ। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম পুরোধা এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। আর আজকের (বৃহস্পতিবার) এই বিশেষ দিনটি স্মরণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী এবং স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ৭ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল, কর্মকর্তা সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি’র পক্ষে থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সানবিডি/ঢাকা/ ইসমাইল/এসএস