এসবির প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৮ ১২:৫০:৩১


রাজধানীর মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নির্বাপণে এনেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে এসবির কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা রাফি আল ফারুক।

তিনি বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা ৮ মিনিটে আগুন নির্বাপণে আনে।

এসবির কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ধোঁয়া দেখা যায়। এ সময় ভবন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সানবিডি/এমআর