অচিরেই সরকারের বিদায় হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-১০ ১২:৪৬:১৮
ক্ষমতাসীন আওয়ামী লীদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেন-দরবার করে আর লাভ নেই, শেখ হাসিনা আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে।
শনিবার (১০ সেপ্টেম্বর) জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। নির্যাতন, মামলা, হামলা যাই করুক জনগণকে আর দমিয়ে রাখতে পারবে না।
তিনি বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার বোঝাপড়া করতেই প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। তিনি সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম জিলানি, সদস্য সচিব রাজিব আহসান, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান ফকির, তাহের মুসল্লি, কাজী খান, আজিজুর রহমান পেরা, রাশেদুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














