দর বৃদ্ধির শীর্ষে রতনপুর স্টিল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১১ ১৫:০৪:৩৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮২৯ বারে ১৫ লাখ ৫৪ হাজার ৯২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ২৬৫ বারে ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৭২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৮৫ বারে ৫৮ লাখ ৭২ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কোহিনুর কেমিক্যালের ৭.৪৮ শতাংশ, সী পার্লের ৭.৪৩ শতাংশ, বেক্সিমকোর ৫.৫২ শতাংশ, আইডিএলসির ৫ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৪.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৭৩ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৪.৪৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














