রানির শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-১১ ১৮:৩৮:৫৯
ফাইল ছবি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, রানির শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন৷ ১৯ সেপ্টেম্বর লন্ডনের কর্মসূচি শেষ করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














