লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৪:৩৭:১২


LankaBanglaFinance-600x371সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ০৪ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১৩ কোটি ৭৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫৪ কোটি ৯২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটডে কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ১৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৩ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৩ দশমিক ৩৭ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৫ লাখ ৩৪ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬১ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানে ১২ দশমিক ৫০ শতাংশ, ইস্টার্ন লুবরিকেন্টসে ৯ দশমিক ৪৮ শতাংশ, বিএসআরএম লিমিটেডে ৯ দশমিক ১৮ শতাংশ, সামিট পাওয়ারে ৯ শতাংশ, সাভার রিফ্রাক্টোরিজে ৮ দশমিক ১২ শতাংশ, সামিট পূবার্চলে ৮ দশমিক ০৪ শতাংশ এবং বিএটিবিসিতে ৬ দশমিক ৮৯ শতাংশ দর কমেছে।

সানবিডি/ঢাকা/আহো