প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১২ ১৭:৩৪:১০
সম্প্রতি ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন লিখিত বক্তব্যের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাবও দেবেন তিনি।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ভারত সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
হায়দারাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পায়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














