থেমে থেমে বৃষ্টি, রাজধানীজুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৩ ১৭:১৯:৫২


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই রাজধানীজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির ফলে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে চলা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দে পানি জমে থাকার ফলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে অফিসফেরত যাত্রীরা। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বাসের মধ্যে থেকে অতিষ্ঠ শহরের লোকজন।

যানজটের তীব্রতায় এ সময় অনেককে দেখা গেছে বৃষ্টির মধ্যে হেটে গন্তব্যে যাচ্ছেন। সাগরে এখনও নিম্নচাপ থাকায় দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এম জি