নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-১৪ ১২:৪৮:৫৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন কমিশনার আহসান হাবিব খান।
বুধবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে এই রোডম্যাপ ঘোষণা করা হয়।
আহসান হাবিব খান বলেন, রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আহসান হাবিব খান তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন অনেক প্রশ্নের সম্মুখীন, আস্থাশীলতার ঘাটতি আছে। তবুও কমিশন শতভাগ আন্তরিকতা ও চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন সুষ্ঠু করবে।
তিনি আরও জানান, এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














