হাসপাতালে আরও ৩৮৯ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৪ ১৭:০২:০৩


ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে তারা ভর্তি হন। কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৬৪ জন এবং ঢাকার বাইরে ১২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট এক হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯২৯ জন এবং ঢাকার বাইরে ৩২২ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট নয় হাজার ৮৩৭ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা মোট সাত হাজার ৮০১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯ জন মারা গেছেন।

সানবিডি/এমআর