এসএসসি পরীক্ষা: হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৪ ১৮:৪৭:৩৪
সারাদেশে ২০২২ সালের এসএসসি-সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)।
এদিকে রাজধানীতে গত কয়েকদিন ধরে বৃষ্টি ও সড়কে খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি দেখা দিয়েছে।
তাই নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরীলক্ষিত হওয়ায় পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওয়ানা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














