করোনায় আক্রান্ত সিইসি হাবিবুল আউয়াল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৫ ১৬:৪১:৪৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত হওয়ায় তার রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। আজ কমিশন এ সংক্রান্ত আদেশ দিয়েছে।
এর আগে গতকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করে ইসি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজী হাবিবুল আউয়ালের থাকার কথা ছিল। কিন্তু, অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে ছিলেন না। আজ সকালে নির্বাচন কমিশনারদের নিজের অসুস্থতার খবরটি জানান তিনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














