ঋণ ও ক্রেডিট কার্ডে লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৮ ১৩:০২:৩৫
নির্দিষ্টসীমা পর্যন্ত ঋণগ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ফলে এখন থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহণ ও দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনে কোনো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে না।
রোববার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা এক বিশেষ আদেশে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪এ-এর উপ-ধারা (৪) প্রদত্ত ক্ষমতাবলে করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকগুলো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














