সাপ্তাহিক রিটার্নে ১০ খাত
প্রকাশ: ২০১৬-০৩-১৯ ১৪:৫৭:৫৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর (রিটার্ন) বেড়েছে ১০টি খাতে। দর বাড়ার দিক থেকে এগিয়ে রয়েছে ভ্রমন ও অবকাশ খাত। এই খাতে ২ দশমিক ৭৮ শতাংশ রিটার্ন বেড়েছে।
লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জুট খাতে ১ দশমিক ৭০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা জীবন বিমা খাতে ১ দশমিক ৪৭ শতাংশ দর বেড়েছে।
এছাড়া সেবা খাতে ১ দশমিক ২৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ১ দশমিক ২২ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৯৯ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৭৮ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৪৮ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে দশমিক ২৮ শতাংশ এবং ট্যানারি খাতে দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে, দর কমেছে বাকি ১০ খাতে। এর মধ্যে ব্যাংক খাতে ১ দশমিক ৪০ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৭৬ শতাংশ, প্রকৌশল খাতে ২ দশমিক ৪৯ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক ৪ দশমিক ৮৫ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দশমিক ৬৬ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৩৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৯৮ শতাংশ, এনবিএফআই খাতে ১ দশমিক ৩২ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে দশমিক ৩১ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ১ দশমিক ৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













