মানিকগঞ্জের ঘিওরে ইউসিবির ২২১তম শাখার যাত্রা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২০ ১৮:৫১:৫০


মানিকগঞ্জের ঘিওরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২২১তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস; এসইভিপি ও রিজিওলান প্রধান মোঃ হাবিব উদ্দিন ভূঁইয়া; ইভিপি ও রিজিওলান প্রধান মোহাম্মাদ আব্দুল বাসেদ; ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এবং কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

এএ