কুনিও হোশি হত্যা মামলা: ৪ জঙ্গির মৃতুদণ্ড বহাল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২১ ১১:৫৪:৫০
বহুল আলোচিত জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জঙ্গির মধ্যে চার জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলায় এক জনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত সোমবার আলোচিত এ মামলায় জেএমবির পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ধার্য করেন হাইকোর্টের একই বেঞ্চ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














