ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে আটক ৩৬
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৪ ১০:৫৩:৫৩
ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ৮১৪ পিস ইয়াবা, ৫৬ গ্রাম হেরোইন, ১৪ কেজি ২২৮ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ১৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














