জনগণ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবে: পরিকল্পনামন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-২৪ ১৬:২৮:২০
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করার একমাত্র পথ নির্বাচন। সরকার আমরাও হটিয়েছি। পাকিস্তানি সরকারকে আমরা সংগ্রাম করে হটিয়েছি, এটা দরকার ছিল।
তিনি বলেন, আমরা মনে করি, এই দেশের দায়িত্বে জনগণ। তারা যাকে ইচ্ছা তাকে বসাবে, নামাবে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আহসান উল্লাহ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নিজের দেশের আইন দ্বারা প্রতিষ্ঠিত কোন সরকারকে হটাবার মত ফৌজদারি অপরাধ কেউ করবে না। আমরা আইন ও সংবিধানে বিশ্বাস করি। আমরা মনে করি এ দেশের দায়িত্বে জনগণ। তারা যাকে ইচ্ছা তাকে বসাবে-নামাবে।
এ সময় আলোচনাসভায় প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। একই সঙ্গে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













