দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-২৪ ১৮:৪৯:২৭
দিনাজপুরের হাকিমপুরে পুকুরে নেমে পানিতে রাহি মনি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহি মনি বোয়ালদাড় গ্রামের রাসেল মিয়ার মেয়ে।
বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান সদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম জানান, দুপুরে রাহি মনি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে শিশুটি পুকুরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডা. আসমা বেগম জানান, শিশু রাহি মনিকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













