হিলিতে কেজিতে ৪-৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৬ ০৯:২৩:০৩
দিনাজপুরের হিলি স্থলবন্দরে সরবরাহ কমে যাওয়ায় পাইকারিতে বেড়েছে পেঁয়াজের দাম। তবে কিছু নিম্নমানের পেঁয়াজ কম দামে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বন্দর দিয়ে ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে দাম আগের তুলনায় বাড়তি। তিনদিন আগেও প্রতি কেজি ছোট আকারের পেঁয়াজ ১৮-১৯ টাকা এবং বড় ২২-২৩ টাকা দরে বিক্রি হয়েছিল। কিন্তু বর্তমানে ছোট আকারের পেঁয়াজ ২২-২৩ টাকা এবং বড় ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে দাম বেড়েছে ৪-৫ টাকা। হিলি বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে, যা আগে ছিল ১৬ টাকা। কিছু খারাপ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ টাকা কেজি দরে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













