নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-২৬ ১৯:১২:৪৩
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ, ২২ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়।
দীপঙ্কর রায় বলেন, বিভিন্ন স্থান থেকে বিকেল ৫টায় পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ, ২২ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। বেশির ভাগ লোকের বাড়ি বোদা উপজেলায়। একজনের বাড়ি ঠাকুরগাঁও জেলা ও একজন আটোয়ারী উপজেলার রয়েছেন।
উল্লেখ্য, গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। কাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













