আটঘরিয়ায় ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-২৭ ১৫:০২:৩৮


পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে একই স্থানে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। করেছে ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন এই ধারা জারি করে।

আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আতাউর রহমান রানা জানান, তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া চৌরাস্তার মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়া হয়েছে।

এদিকে, একই সময় একই স্থানে মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশের আহবান করে। এই পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু ওই এলাকায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

এম জি