স্কলাসটিকা বিজনেস সামিট-৪ অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২৭ ১৬:৪৩:৪৩
স্কলাসটিকা ইয়ং অন্ট্রাপ্রেনিউরস এন্ড ইকোনোমিস্টস্ ফোরাম (সাইফ) গত ২৩ এবং ২৪ সেপ্টেম্বর স্কলাসটিকা বিজনেস সামিট-৪ আয়োজন করেছে। এই ইভেন্টে ৫০ টিরও বেশি স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের জ্ঞান এবং দক্ষতা প্রদর্শনের জন্য অংশগ্রহণ করেছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রো-ভাইস চ্যান্সেলর ড. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ইন্নোকিডস-এর প্রতিষ্ঠাতা ড. রাফিউদ্দিন আহমেদ এবং স্কলাস্টিকা, মিরপুর-এর অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সাইফ-এর প্রেসিডেন্ট তাসমীয়াহ জেসমিন হাসান, প্রতিষ্ঠাতা, উমরান মুস্তাফা এবং বিভাগীয় প্রধানগণ। উক্ত অনুষ্ঠানে কী-নোট স্পীচ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি এবং স্কলাস্টিকা মিরপুর-এর সুপারভাইজার তানভীরা খাতুন, প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














