৩ কোম্পানির পর্ষদ সভা সোমবার
প্রকাশ: ২০১৬-০৩-২০ ১৯:৩১:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ মার্চ সোমবার। কোম্পানি ৩টি হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ব্যাংক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানি ৩টির গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা ওইদিন বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন ক্যাপিটাল
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পর্ষদ সভা ওইদিন দুপুর পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে।
প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা ওইদিন বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানি ৩টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভা করবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













