‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা র্যাবের কর্মকাণ্ডে প্রভাব ফেলেনি’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৮ ১৫:১৩:৪১
র্যাবের বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা র্যাবের কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলেনি। র্যাব সবসময় আইন মেনে কাজ করে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যেখানে যে টুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন, সেখানে সেটুকু শক্তি প্রয়োগ করে র্যাব। অপরাধী আক্রমণ করলে নিজেদের আত্মরক্ষার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেন তারা।
চৌধুরী মামুন বলেন, অনেক অভিযানে র্যাব সদস্যরা আহত ও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমাধান করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
নতুন আইজিপি হিসেবে চৌধুরী মামুন বলেন, পুলিশের অতীত ঐতিহ্য ধরে রাখবেন তিনি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকালীন কমিশনের অধীনে দায়িত্ব পালনের সময়ে ইসির নির্দেশনা মেনে চলার কথাও বলেন নতুন আইজিপি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














