এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২৮ ২০:২৩:০০


এনসিসি ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম. আবু মহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ মোঃ আবুল বাশার ও সোহেলা হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও, এ.এস.এম মাঈনউদ্দীন মোনেম, আবদুস সালাম ও মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ (ভার্চুয়ালি) এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ সহ উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান ও মোঃ মাহবুব আলম এবং এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম এসময় উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন ঋণ প্রস্তাবনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও অনুমোদন করা হয়।

এএ