পল্লী সঞ্চয় ব্যাংকে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২৮ ২১:৫৯:৪৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।
আলোচনায় তিনি বন্ধুবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার অবদানসমূহ তুলে ধরেন। পাশাপাশি পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ভুমিকার কথা তুলে ধরে তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। মোনাজাত শেষে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে জন্মদিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানা হয়।
এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক দীপংকর রায়সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














